হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু ইরানের আকাশপথ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তার আকাশপথ পুনরায় খুলে দিয়েছে। এই সাময়িক বন্ধের কারণে কয়েকটি এয়ারলাইন ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন বা বিলম্ব করতে বাধ্য হয়।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইরান সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ ঘোষণা করে। তবে সরকারি অনুমোদিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো দেশটির ভেতরে আসা-যাওয়ার অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রাত ১০টার কিছু আগে (ইটি), অর্থাৎ ০৩০০ জিএমটিতে এই নোটিস প্রত্যাহার করা হয়। এরপর ইরানি এয়ারলাইন মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ এবং এভিএ এয়ারলাইনসের মোট পাঁচটি ফ্লাইট পুনরায় দেশটির আকাশপথ ব্যবহার করে চলাচল শুরু করে।

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সাময়িক আকাশপথ বন্ধ ও পুনরায় চালু হওয়ার ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

এসআর/এসআই

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প