হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি

আলজাজিরা

ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। এ ঘটনার পর রাজধানী রিয়াদসহ দেশটির আরো দুটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তিনটি অঞ্চল থেকেই বিপদ কেটে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব এলাকায় জরুরি বার্তা পাঠানো হয়। সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

পরে কর্তৃপক্ষ জানায়, তিনটি অঞ্চলে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে তা ধ্বংস করার কথাও জানিয়েছিল।

এএম

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

পশ্চিম তীরে ১৫ শহর-জনপদে ইসরাইলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি

সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের

‘হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

পরমাণু চুক্তি ছাড়েনি ইরান

ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ে প্রস্তুত আইএইএ

পশ্চিম তীরে অবরোধ, সমষ্টিগত শাস্তির আতঙ্কে ফিলিস্তিনিরা