হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৫০, আহত ৫০০

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইরানে গত ২৭ জুনের পর থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো ৫০০ জনের বেশি মানুষ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর এক্সে দেওয়া পোস্টে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সি দুই শিশু ও কিশোর রয়েছে।

কেরমানপুর আরো জানান, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দুই দেশ পরস্পরের বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

চলতি বছরের জুনে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরের পরও ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত চলছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। টানা সপ্তম দিনের মতো শনিবারও এই পাল্টা হামলা চালানো হয়। ইরানি হামলায় ওই সব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএম

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা কে এই গাদি আইজেনকোট

ইসরাইলের নির্বাচন: কারা লড়ছেন এবং কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল: জাতিসংঘ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ