হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র–ইরানকে আলোচনায় ফেরাতে পাকিস্তানকে সহায়তায় আগ্রহী উপসাগরীয় দেশগুলো

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগে সহায়তা করতে আগ্রহী বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের প্রভাব পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা উপসাগরীয় দেশগুলোর জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

কুয়েতের মতো দেশগুলো প্রায় পুরোপুরি এই প্রণালী দিয়ে তেল রপ্তানির ওপর নির্ভরশীল। দেশটির রাষ্ট্রীয় আয়ের প্রায় ৯০ শতাংশই আসে তেল খাত থেকে, যা উপসাগরীয় অর্থনীতির মূল ভিত্তি।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইতোমধ্যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে এবং সরাসরি ইরানের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান, কাতার এবং সৌদি আরবের মধ্যে একাধিক টেলিফোন আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের ধারণা, উপসাগরীয় দেশগুলো চায় যুদ্ধবিরতি টিকে থাকুক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো হোক। এ কারণে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা জোরদার করতে আগামী দিনগুলোতে আরও সক্রিয় কূটনৈতিক তৎপরতা দেখা যেতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার