হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলেন কাতারের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের উপসাগরী অঞ্চলগুলোর মার্কিন ঘাঁটিগেুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে কাতার এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম বিন জাবের আল থানি।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, “কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো— আমরা বারবার বলেছি যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা অংশ নিচ্ছি না এবং কোনোভাবেই উত্তেজনা বৃদ্ধির পক্ষে নই; বরং কূটনৈতিক ভাবে সংকটের সমাধান করা যায় কি-না— সেই চেষ্টা করছি।”

তিনি আরো বলেন, ‘কিন্তু যুদ্ধ শুরুর এক ঘণ্টার মধ্যে আমরা দেখলাম, কাতার এবং উপসাগরীয় দেশগুলোতে নির্বিচারে হামলা করছে ইরান। সম্প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার কারণে তিনি ক্ষমাপ্রার্থী; কিন্তু তার এ বক্তব্যের পরও আমাদের লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান।’

আল থানি বলেন, ‘এটা বড় ধরনের বিশ্বাসঘাতকতা এবং বন্ধুসুলভ প্রতিবেশী দেশগুলোতে হামলার মাধ্যমে ইরান যে ভুল করছে— তা সবকিছু ধ্বংস করবে।’তবে আমরা কোনো প্রতিশোধমূলক হামলায় যাবো না; বরং ইরানের সঙ্গে সংলাপ এবং কূটনৈতিক পন্থায় সংকট সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক