হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফ্রান্স-জার্মানি-দক্ষিণ কোরিয়ার পর ব্রিটেনও প্রত্যাখ্যান করল ট্রাম্পের আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে পুনরায় নিরাপদে চলাচল করতে যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী নিরাপদ রাখতে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান। তবে এ আহ্বানের পরও ব্রিটেন এখনই যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।

এ বিষয়ে দেশটির জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা রাখতে সরকার “গভীরভাবে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে”, তবে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজের পরিবর্তে সেখানে মাইন শনাক্তকারী ড্রোন মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে ট্রাম্পের এ প্রস্তাব ইতোমধ্যে ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি মিত্র দেশও প্রত্যাখান করেছে।

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ