হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা

ছবি: রয়টার্স

ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জাহাজটির নাবিকেরা বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করেন। তারা ইরানকে ঘিরে চলমান মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি সেন্টকমের।

বিবৃতিতে বলা হয়, পানামার পতাকাবাহী এমভি ওশান মলিকা নামের জাহাজটিতে (যেটি ‘আরিকা সান’ নামেও পরিচিত) নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র দিয়ে আঘাত হানে একটি মার্কিন সামরিক যুদ্ধবিমান। জাহাজটির পেছনের অংশে এ আঘাত করা হয়।

সেন্টকমের দাবি, এ অভিযান চালানোর সময় জাহাজের নাবিকদের কোনো ক্ষতি হয়নি।

সংস্থাটি আরো জানায়, জাহাজটি এর আগে ইরানের একটি বন্দর ছেড়ে যাওয়ার পর আঞ্চলিক সমুদ্রসীমা অতিক্রম করার চেষ্টা করছিল।

এএম

ইরান যুদ্ধে ট্রাম্পের জড়ানোর সাফাই গাইলেন রুবিও, পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিন্দা জানাল জাতিসংঘসহ কয়েকটি দেশ

রিয়াদ বিমানবন্দরে হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল জিসিসি

হামলার পর রিয়াদ বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

সৌদি আরবের বিমানবন্দরে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি