হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল ও জর্ডানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের রাজধানী তেল আবিব এবং দেশটির আরেকটি শহর বিয়ারশেবার সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আলজাজিরার।

ইরানের বার্তা সংস্থা তাসনিম–এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুওয়াফ্ফাক আল-সলতি বিমানঘাঁটিতেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। এটিকে মার্কিন আগ্রাসী যুদ্ধবিমানগুলোর সবচেয়ে বড় ও সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনে শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পরিমাণ ও গভীরতা আরও বাড়বে।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া