হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রেকর্ড দরপতনে ইরানি রিয়াল, এক ডলারে ছাড়াল ১৬ লাখ ২০ হাজার

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান আরও তলানিতে নেমেছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রা ইতিহাসে সর্বোচ্চ দরপতনের রেকর্ড হয়েছে। এদিন মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া গেছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।

মুদ্রাসংক্রান্ত ওয়েবসাইট বোনবাস্ট জানিয়েছে, আগের দিন এক ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল প্রায় ১৫ লাখ। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে ডলারের তুলনায় ইরানি মুদ্রার অবমূল্যায়ন হয়েছে প্রায় দেড় লাখ রিয়াল। মুদ্রাবিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট এ তথ্য জানিয়েছে।

গত মাসের শেষ দিক থেকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতির জেরে গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। বোনবাস্ট জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তসহ আঞ্চলিক বাজারগুলোতে রিয়ালের প্রকৃত বিনিময় হার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘোষণার পর দেশটির বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে নৌ অবরোধ আরোপ করতে পারে। পাশাপাশি ইরানের তেল ও গ্যাস স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপের ফলে ইরানি রিয়ালের ওপর চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

এসআর

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা