হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদের আবাসিক এলাকায় ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ইরাকের রাজধানী বাগদাদের আবাসিক এলাকা মানসুরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।

আলজাজিরা আরবির কাছে কথা বলা এক সূত্র জানায়, হামলায় ব্যবহৃত একটি ড্রোন ইরাকের একটি গোয়েন্দা সংস্থার ভবনকে লক্ষ্য করে আঘাত হানে।

আরেকটি সূত্র এএফপিকে জানায়, লক্ষ্যবস্তু ভবনটিতে এমন একটি ইরাকি নিরাপত্তা সংস্থা কাজ করে, যা ইরাকে মার্কিন উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালায়।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানের দৃশ্য ধারণ করছিল এমন আরেকটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি ক্রীড়া ক্লাবে বিধ্বস্ত হয়। ক্লাবটি ইরাকের অভিজাত শ্রেণি ও বিদেশি কূটনীতিকদের মধ্যে জনপ্রিয়।

এ ঘটনার পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

চেয়ার বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে