হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন বসতি ও সড়ক নির্মাণে জমি হারাচ্ছে ফিলিস্তিনিরা

পশ্চিম তীরে ইসরাইলি দখল জোরদার

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে নতুন করে বসতি সড়ক নির্মাণ শুরু করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই সড়কটি অধিকৃত জেরুজালেমের পূর্বে অবস্থিত মিখমাস শহর থেকে পশ্চিমে কালান্দিয়া গ্রামের দিকে বিস্তৃত।

গভর্নরেটের তথ্য অনুযায়ী, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পূর্ব জেরুজালেমকে ঘিরে গড়ে তোলা বসতি বাইপাস সড়ক নেটওয়ার্কের অংশ। ইসরাইলি কর্তৃপক্ষের লক্ষ্য, ফিলিস্তিনি এলাকাগুলো এড়িয়ে বসতিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ নিশ্চিত করা এবং দখলদারিত্বকে আরো শক্তিশালী করা।

এই সড়ক নির্মাণের জন্য চারটি ফিলিস্তিনি শহর থেকে প্রায় ২৮০ দুনাম জমি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে প্রচলিত ভূমি পরিমাপের একক দুনাম প্রায় এক হাজার বর্গমিটারের সমান।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই ধরনের অবকাঠামো প্রকল্প ফিলিস্তিনি জনগণের চলাচল সীমিত করার পাশাপাশি ভূমি দখলকে স্থায়ী রূপ দিচ্ছে। তারা অভিযোগ করেন, বসতি সম্প্রসারণ ও সড়ক নির্মাণের মাধ্যমে ইসরাইল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরকে কার্যত বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে হত্যা, বাড়িঘর ধ্বংস, জোরপূর্বক উচ্ছেদ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বেড়ে গেছে।

ফিলিস্তিনিদের মতে, এই উত্তেজনা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে দখলের পথ সুগম করতে পরিকল্পিতভাবে চালানো হচ্ছে। তারা বলছেন, এতে জাতিসংঘের প্রস্তাবনায় উল্লেখিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাচ্ছে।

সরকারি ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে পশ্চিম তীরে অন্তত এক হাজার ১১০ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার ৫০০ জন আহত এবং ২১ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত

মার্কিন অস্ত্রনির্ভরতা থেকে ইসরাইলকে বের হতে হবে: নেতানিয়াহু

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ইরানের ১২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র