হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ৭৫ ব্রিটিশ এমপির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জমি দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সংসদ সদস্য (এমপি)। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রিচার্ড বারগনের উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধিত করার মাধ্যমে দখলকে বৈধতা দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপ অবৈধ এবং এর উদ্দেশ্য অধিকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরো সম্প্রসারণ করা।

ব্রিটিশ এমপিরা ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিআইসি) দেওয়া একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন। ওই রায়ে আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করেছিল এবং দেরি না করে তা শেষ করার আহ্বান জানিয়েছিল।

পার্লামেন্টে আনা এই প্রস্তাবে ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে নীতি নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দখলদারিত্ব বজায় রাখতে সহায়ক এমন সব ধরনের সমর্থন বন্ধ করার আহ্বান জানান এমপিরা। এছাড়া অবৈধ বসতিগুলোর সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়, কারণ এই বাণিজ্য ও বিনিয়োগ ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরো শক্তিশালী করছে।

আইনপ্রণেতারা বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে অধিকৃত ভূমিতে নির্মিত বসতিগুলোতে উৎপাদিত পণ্য ও সেবা নিষিদ্ধ করা। পাশাপাশি এই দখলদারিত্বের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার মতো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো