হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গ্রিসের সঙ্গে ৩৪০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে ইসরাইল

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

গ্রিসের জন্য একটি বহুমাত্রিক আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে ৩৪০ কোটি মার্কিন ডলারের এক বিশালাকার চুক্তি করতে যাচ্ছে ইসরাইল।

সোমবার ইসরাইলের রাজধানী তেল আবিবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘অ্যাকিলিস শিল্ড’। এর মূল উদ্দেশ্য হলো গ্রিসের প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকায়ন করা এবং একটি শক্তিশালী বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাবলয় তৈরি করা। এর আগে গত ২৩ জুলাই গ্রিসের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক সরকারি কাউন্সিল যৌথভাবে প্রকল্পটির অনুমোদন দেয়।

গ্রিক সংবাদপত্র ‘একাথিমেরিনি’র সূত্রের বরাতে জানা যায়, নতুন এই ‘অ্যাকিলিস শিল্ড’ ব্যবস্থায় গ্রিসের বর্তমান সামরিক সরঞ্জামের সঙ্গে ইসরাইলের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে।

এর অধীনে গ্রিসের হাতে থাকা আমেরিকার তৈরি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন দ্বীপ ও মূল ভূখণ্ডের সামরিক ঘাঁটিতে ইতোমধ্যেই মোতায়েন করা ড্রোনগুলো ইসরাইলের আধুনিক প্রতিরক্ষা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ‘অ্যাকিলিস শিল্ড’ পূর্ণাঙ্গভাবে চালু হলে তা গ্রিসের আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা বহুলাংশে বাড়িয়ে তুলবে।

এএম

বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়ার মৃত্যু

আফগানিস্তানে অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ, ১০ লাখ শিশুর জীবনহানির ঝুঁকি

ইমরানের পাশে দাঁড়াতে পাকিস্তানি ক্রিকেটারদের আহ্বান মঈনের

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

দেশ কোনো একক দলের নয়, দেশ সবার: সেলিম উদ্দিন

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ এইচপির

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

ফের পানি বাড়ছে ভোটেকোশি নদীর, নেপালের ৪ জেলায় সতর্কতা

লেবাননে সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন