হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের সেতুতে হামলার পর কঠোর হুমকি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননের একটি সেতুতে হামলার পর দেশটির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হলে লেবাননের ওপর হামলা আরো জোরদার করা হবে এবং ভূখণ্ডও দখল করা হতে পারে। খবর আলজাজিরার

বুধবার লেবাননের লিতানি নদীর ওপর জারিয়েহ সেতুতে ইসরাইলি সেনাবাহিনীর হামলার পর প্রতিক্রিয়ায় কাটজ বলেন, ‘এটা কেবল শুরু।’

ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ–এ প্রকাশিত মন্তব্যে কাটজ বলেন, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, ‘লেবাননের সরকারকে এর ক্রমবর্ধমান মূল্য দিতে হবে। হিজবুল্লাহ যেসব জাতীয় অবকাঠামো ব্যবহার করছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোতে হামলা চালানো হবে এবং প্রয়োজন হলে ভূখণ্ড দখলও করা হবে, যতক্ষণ না হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়।

এই বক্তব্যের ফলে ইসরাইল–লেবানন উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন কাগজ জব্দ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

বাহুবলে প্রতিপক্ষের হামলায় পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, এরপর লুটপাট

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বললেন পটিয়ার এমপি এনাম

তজুমদ্দিনের প্রত্যন্ত গ্রামে ৫ শতাধিক শিক্ষার্থীর আশার আলো