হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার সরকারে বড় রদবদল, নিজ ভাইকেও পদ থেকে সরালেন প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সরকারে বড় ধরনের রদবদল করেছেন। এ সময় তিনি কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রীকে সরিয়ে দেন। তাদের মধ্যে তার নিজের ভাইও রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বার্তা সংস্থা এএফপির।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমা’কে প্রেসিডেন্সি কার্যালয়ের মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রেসিডেন্ট শারার ভাই মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া, তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে যথাক্রমে খালেদ ফাওয়াজ জারুরকে তথ্যমন্ত্রী এবং বাসেল হাফেজ আল-সুয়েদানকে কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন তথ্যমন্ত্রী খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রদবদলের কারণ এখনো জানা যায়নি।

দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় প্রেসিডেন্ট শারার ঘনিষ্ঠদের প্রভাব ছিল।

এছাড়া, প্রেসিডেন্ট শারা হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন।

এসআর

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

নতুন যুদ্ধের শঙ্কা বাড়ছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা নেই ইরানের