হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ব্রিকস বৈঠকে যোগ দিতে ভারত সফরে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চলতি সপ্তাহে ভারত সফর করতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আগামী ১৪ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

এই বৈঠককে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ব্রিকসের সভাপতিত্ব করছে ভারত।

বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাবশালী এই জোটে বর্তমানে ১১টি দেশ সদস্য। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি দেশ এতে যুক্ত হয়েছে। সম্প্রসারিত ব্রিকসকে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, বৈঠকে সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিকল্প আর্থিক ব্যবস্থা, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং চলমান আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও আলোচনার বিষয় হতে পারে।

ইরান সম্প্রতি ব্রিকসের পূর্ণ সদস্যপদ লাভের পর জোটের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে বিকল্প অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে ব্রিকসকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে তেহরান।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকে ইরান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও আলাদা আলোচনার বিষয় হতে পারে। দুই দেশের মধ্যে চাবাহার বন্দরসহ বিভিন্ন কৌশলগত প্রকল্পকেও গুরুত্ব দেওয়া হতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনে সতর্ক ট্রাম্প

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে ভবন, বৃষ্টিতে ডুবছে তাঁবু

সৌদির ভিশন ২০৩০ নিয়ে বাড়ছে উদ্বেগ, ওমরাহযাত্রী হতাহতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রকে সর্তক করলেন হুথিরা, বললেন ‘কঠোর জবাবের’ অপেক্ষায় থাকতে

হুথিদের ঠেকাতে হিমশিম খাওয়ায় সৌদির প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

হুথিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদির

কারা এই হুথি, সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন