হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ কখন শেষ হবে তা ইরানই নির্ধারণ করবে: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরানই।

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ পরিস্থিতি এখন তেহরানের বাহিনীর নিয়ন্ত্রণে।

ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’ তারা আরও দাবি করে, এই অঞ্চলের ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এবং মার্কিন বাহিনী যুদ্ধের সমাপ্তি ঘটাবে না।

এর আগে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত স্বল্পস্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে এবং এর ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হয়, তাহলে পরিস্থিতি আরও তীব্র হতে পারে।

কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয়, যাতে হরমুজ প্রণালির মাধ্যমে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে এখন পর্যন্ত পাওয়া আঘাতের চেয়ে ২০ গুণ বেশি শক্তি দিয়ে আঘাত করবে।

এসআর

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা