হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর দাবি নাকচ, পুরোদমে ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

আমার দেশ অনলাইন

ইরানের তৈরি ২,০০০ কিলোমিটার পাল্লার ‘খাইবার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবিটি ২০২৩ সালের ২৫ মে তেহরানে তোলা। ছবি: রয়টার্স।

তেহরানের আর ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই, এমনটাই দাবি করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সেই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের আধা-সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আলজাজিরার।

ইরানের বিপ্লবী বাহিনীর একজন মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, তেহরান এখনো পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি করে চলেছে।

আইআরজিসি মুখপাত্র বলেন, 'আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের স্কোর একেবারে ২০-এ ২০। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দুর্দান্ত বিষয় হলো, এই যুদ্ধাবস্থার মধ্যেও আমরা ক্ষেপণাস্ত্র বানিয়ে চলেছি এবং সেগুলো মজুত করতেও আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না।'

আইআরজিসি-র মুখপাত্র বলেন, যুদ্ধ চলবে।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আর নেই। নেতানিয়াহু বলেন, ‘আমরা জিতছি, এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা