হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

আল-জাজিরা

ফাইল ছবি

সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনা ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা আলি সাফারি এ মন্তব্য করেছেন।

আলি সাফারি ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৬ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ওই চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালির ‘ভবিষ্যৎ ব্যবস্থাপনার’ দায়িত্ব ইরানের ওপর বর্তায়। ওমান ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করে এটি নির্ধারণ করার কথা।

ইরানি এই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের চাপে তৈরি করা দক্ষিণ নৌপথটি আগের চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এটি নৌ চলাচলে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি ও সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে। এই রুট দিয়ে নৌযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে জাহাজ পাঠানো দায়িত্বজ্ঞানহীন কাজ।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে সাফারি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে যেকোনো একটি বেছে নিতে হবে—হয় ২৩ দিন আগে তারা যা স্বাক্ষর করেছে তা সম্মান করুক, অথবা প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াক।’

তিনি আরো বলেন,‘ইরান আপনাদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

এএম

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

মিসরে বাড়ছে সহিংসতা ও রক্তপাত, উদ্বিগ্ন নাগরিকরা

নিষেধাজ্ঞা দিয়ে কিছুই অর্জন করতে পারবে না যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে থিওডোর রুজভেল্ট রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

বন্যাবিধ্বস্ত নেপালের কিছু ছবি

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

অস্ত্র রপ্তানিতে ইসরাইলের রেকর্ড, জনসংখ্যার অনুপাতে বিশ্বে শীর্ষে

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

ক্ষেতলালের কঙ্কালটি নিখোঁজ ইজিবাইকচালকের, প্রধান আসামি গ্রেপ্তার

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক