হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে আটকা বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

আমার দেশ অনলাইন

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকা পড়েছে রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম মাহমুদুল মালেক জানিয়েছেন, ‘জাহাজটি বর্তমানে জেবেল আলীর জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি। সব নাবিকই ভালো আছেন এবং পরিবারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।’

জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছায়।

বিএসসির বহরে বর্তমানে সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে ‘জয়যাত্রা’ ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল নয়।

এসআর

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

দেশ কোনো একক দলের নয়, দেশ সবার: সেলিম উদ্দিন

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ এইচপির

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

ফের পানি বাড়ছে ভোটেকোশি নদীর, নেপালের ৪ জেলায় সতর্কতা

লেবাননে সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান: পেজেশকিয়ান

তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

উখিয়ায় থানার সামনে ঘুরছে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি