হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের রাস্তা ফাঁকা, বলছেন স্থানীয়রা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তাই শহরগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়াও দুষ্কর। তবে জানা যাচ্ছে, রাস্তাঘাট বেশ শান্ত। একই সঙ্গে তেহরান ও ইসফাহানের মতো বড় শহরগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি।

তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা পাঁচ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে 'নাফত স্ট্রিট'-এর দিকে গিয়েছিলেন। এই সড়কের দুই ধার জুড়ে রয়েছে সারি সারি গাছ। সেই রাস্তা ঘিরে থাকা আবাসিক এলাকাতেই এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন, যেটিতে সোমবার রাতে হামলা করা হয়েছিল।

নিরাপত্তার কারণে এখানে তেহরানের ওই বাসিন্দার নাম প্রকাশ করে নি বিবিসি।

ওই এলাকার আশেপাশে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ সময়ে যানজটের কারণে যে পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা লাগতো, এখন সেখানে পৌঁছাতে খুব কম সময় লেগেছে।

তিনি আরো বলেন, ‘সাধারণত চেকপোস্ট দেখলেই আমি চাপ অনুভব করি। যদিও আমার কাছে কখনো এমন কিছু ছিল না বা আমি এমন কিছু করিনি, যার জন্য ভয় পাওয়ার কথা।

তিনি আরো বলেন, ‘ভাগ্য ভালো যে তারা আমাকে থামায়নি।’

তিনি আরো বলেন, কাছের ইরানশাহর স্ট্রিটের ক্যাফেগুলোতে সাধারণ সময়ে ভীড় লেগেই থাকে। আর এখন তা পুরোপুরি নির্জন হয়ে আছে।

‘মাথার ওপর দিয়ে যাচ্ছিল ক্ষেপণাস্ত্র, ঘুমানো ছিল অসম্ভব’

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার নিন্দা জানাল জাতিসংঘ

ইসরাইলকে বোমাবর্ষণ থামানোর আহ্বান চীনের

পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দিতে নারাজ ট্রাম্প

লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু

‘ইরান-চীন তেল বাণিজ্যে’ নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আইআরজিসির ১৪ সৈন্য নিহত

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ৬১% মানুষ ইরানে হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করেন