হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

আল-জাজিরা

এআই দ্বারা নির্মিত ছবি।

হরমুজ প্রণালি পাড়ি দিতে জড়ো হয়েছে এলএনজি ট্যাংকার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সুরক্ষায় এসব ট্যাংকার প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকারস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ট্যাংকারট্র্যাকারসের তথ্য অনুযায়ী, শুক্রবার ওমান উপসাগরে অন্তত ১৭টি অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজের মধ্যে পণ্য স্থানান্তর হয়েছে। এসব স্থানান্তরের মাধ্যমে অন্তত ২ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এক জাহাজ থেকে অন্য জাহাজে নেওয়া হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি শুক্রবারের কার্যক্রমকে ‘ব্যস্ত একটি দিন’ হিসেবে বর্ণনা করেছে।

তারা আরো জানিয়েছে, ওই এলাকায় ৭২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শনাক্ত করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার জন্য আরো দুটি এলএনজি ট্যাংকার জড়ো হয়েছে। ট্যাংকারট্র্যাকারস বলেছে, মার্কিন সেন্টকমের সুরক্ষায় এসব ট্যাংকার প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে যাবে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নৌযান চলাচলের জন্য বন্ধ রয়েছে। নৌপথটি ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।

ট্যাংকারট্র্যাকারস আরো জানিয়েছে, ওই সমুদ্রসীমায় তেলবোঝাই অনেক ট্যাংকার অপেক্ষা করছে। এসব জাহাজ তেল স্থানান্তরের জন্য অন্য জাহাজের অপেক্ষায় রয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, তেল স্থানান্তরের জন্য নির্দিষ্ট সমুদ্রসীমার সীমাবদ্ধতার কারণে সেখানে জাহাজের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপদ ও নির্বিঘ্নে তেল স্থানান্তর নিশ্চিত করার কাজে বন্দরসংশ্লিষ্ট সেবাগুলো দিনরাত ব্যস্ত থাকছে।

এএম

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ