হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত কাতারের এলএনজি, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সাম্প্রতিক হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনের প্রায় ১৭ শতাংশ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরোপুরি পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি। খবর আলজাজিরার

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো কোম্পানির বড় অংশের রপ্তানি সক্ষমতা কমিয়ে দিয়েছে। তিনি এ ধরনের হামলায় বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে রমজান মাসে একটি মুসলিম ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ এভাবে কাতার ও এই অঞ্চলের ওপর হামলা চালাবে।”

আল-কাবি জানান, ক্ষতিগ্রস্ত দুটি এলএনজি ট্রেনের কারণে কাতারএনার্জিকে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে করা দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মেজর’ ঘোষণা করতে হতে পারে, যা সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, “এগুলো দীর্ঘমেয়াদি চুক্তি, যেখানে আমাদের ফোর্স মেজর ঘোষণা করতে হবে। আগে স্বল্পমেয়াদে ঘোষণা করা হয়েছিল, এখন তা দীর্ঘ সময়ের জন্য হতে পারে।”

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো নির্মাণে প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। এই ক্ষতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক