হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্র্যাকার বন্ধ রেখে হরমুজ পাড়ি দিল ৩টি বিশালাকার ট্যাঙ্কার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলা এড়াতে নিজেদের লোকেশন ট্র্যাকার বন্ধ রেখে হরমুজ প্রণালি পার হয়েছে অপরিশোধিত তেলবাহী তিনটি ট্যাঙ্কার।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য সরবরাহকারী সংস্থা কেপলার এবং এলএসইজি-এর তথ্যের বরাতে আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ এবং ‘কিয়ারা এম’ নামের দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) গত রোববার সফলভাবে প্রণালিটি পার হয়ে বের হয়ে আসে। এই দুটি জাহাজের প্রতিটিতে ২০ লাখ ব্যারেল করে ইরাকি অপরিশোধিত তেল রয়েছে।

এর মধ্যে ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ ভিয়েতনামের দিকে যাচ্ছে। গত ১৭ এপ্রিল ইরাকের বসরা থেকে তেল লোড করার পর জাহাজটি অন্তত দুইবার এই সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

অন্যদিকে সান মারিনোর পতাকাবাহী ‘কিয়ারা এম’ জাহাজটি তার ২০ লাখ ব্যারেল তেল কোথায় খালাস করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটি সাংহাই-ভিত্তিক একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।

কেপলারের তথ্য অনুযায়ী, ‘বসরা এনার্জি’ নামের তৃতীয় আরেকটি বিশাল ট্যাঙ্কার গত ১ মে আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) জিরকু টার্মিনাল থেকে ২০ লাখ ব্যারেল ‘আপার জাকুম’ তেল বোঝাই করে গত বুধবার হরমুজ প্রণালি থেকে বেরিয়ে আসে। পানামার পতাকাবাহী এই জাহাজটি গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে তার পণ্য খালাস করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে হামলার ঝুঁকি এড়াতে তেল রপ্তানিকারক দেশগুলো এবং জাহাজ মালিকরা এখন ট্র্যাকার বন্ধ রেখে বা ‘অন্ধকারে’ জাহাজ চালানোর কৌশল অবলম্বন করছে।

সূত্র: আলজাজিরা

এএম

খলিফা ওমর (রা.)-এর অর্থব্যবস্থা ও সংস্কার

এনসিপি কি ‘ট্রেন মিস’ করতে যাচ্ছে

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

জাহাজ রিসাইক্লিং ট্র্যাজেডি: দায় কার

শিল্পকলায় পালিত হলো বিশেষ আয়োজন ‘বেণুকা’

উন্নয়ন শুধু ইট-পাথরের অট্টালিকা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়: ডেপুটি স্পিকার

ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ সংসদের