হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

একই পরিবারের শিশুসহ ৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি দম্পতি ও তাদের দুই ছোট সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুই শিশু আহত হয়েছে। খবর বিবিসির।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন আলী বানি ওদেহ, তার স্ত্রী ওয়াদ বানি ওদেহ এবং তাদের দুই সন্তান—পাঁচ বছর বয়সী মোহাম্মদ ও সাত বছর বয়সী ওসমান। তাদের সবার মুখ ও মাথায় গুলি লেগেছে বলে জানানো হয়েছে।

ঘটনাটি উত্তর-পশ্চিম পশ্চিম তীরের তাম্মুম শহরে ঘটে। বানি ওদেহ পরিবারটি গাড়িতে করে যাচ্ছিল, সে সময় ইসরাইলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়িতে থাকা পরিবারের আট ও ১১ বছর বয়সী আরও দুই শিশু গুলিবিদ্ধ হয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার পর তাদের জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ইসরাইলি বাহিনী প্রথমে আহতদের কাছে যেতে বাধা দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়।

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য আটক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন খলিলুর রহমান

সিলেটে পরীক্ষা ছাড়াই মেডিকেল সনদ, লাখ টাকা জরিমানা

খুলনায় এক দিনে দুই যুবকের লাশ উদ্ধার

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

অবৈধভাবে ১,০০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

পাকিস্তান সফরে যাবে ভারত!