হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে এসডিএফের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

সিরিয়ার সামরিক বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসপিএফ) মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা আরো ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। শনিবার গভীর রাতে এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টা থেকে নতুন সময়সীমা শুরু হয়েছে। এর লক্ষ্য হলো কুর্দি নেতৃত্বাধীন আইডিএফের নিয়ন্ত্রিত আটক কেন্দ্রগুলো থেকে আইএসআইএল বন্দিদের ইরাকে স্থানান্তরে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এসডিএফ। এক বিবৃতিতে তারা জানায়, এই চুক্তি উত্তেজনা হ্রাস, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরিতে অবদান রাখবে।

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার আয়মান ওগানা বলেন, এই ঘোষণায় স্বস্তিতে জনসাধারণ।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত বছরের মার্চ মাসে এসডিএফের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যাতে এই গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করা যায়।

আরএ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প