হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘মাথার ওপর দিয়ে যাচ্ছিল ক্ষেপণাস্ত্র, ঘুমানো ছিল অসম্ভব’

ইরান ফেরত ভারতীয় নাবিক

আমার দেশ অনলাইন

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানের খোররামশাহর বন্দরে আটকে পড়া ভারতীয় একদল নাবিক শুক্রবার মুম্বাইয়ে ফিরেছেন। দেশে ফিরে তারা শোনালেন সেখানে কাটানো বিভীষিকাময় দিনগুলোর কথা।

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হরিয়ানা থেকে আসা নাবিক রবি বলেন, ‘আমরা ইরানে আটকে ছিলাম। ইন্টারনেট না থাকায় যুদ্ধ যে শুরু হয়েছে, তাও জানতাম না। একদিন হঠাৎ দেখলাম আমাদের মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে।’

উত্তর প্রদেশের অনন্ত সিং চৌহান নামের আরেক নাবিক বলেন, ‘পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমরা কোনোমতে প্রাণ নিয়ে ফিরেছি। ঘনঘন ক্ষেপণাস্ত্র পড়ছিল, রাতে ঘুমানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। অন্য সব ক্রু চলে গেলেও শেষ পর্যন্ত আমরা তিনজন ভারতীয় সেখানে রয়ে গিয়েছিলাম।’

উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলটিতে আটকে পড়া অন্য ভারতীয় নাবিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করতে নয়াদিল্লি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)। সংগঠনের সাধারণ সম্পাদক মনোজ কুমার যাদব পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন। তিনি সেখানে নাবিকদের শোষণ ও আর্থিক সংকটের শিকার হওয়ার অভিযোগও তোলেন।

বিশ্বের শীর্ষ তিন নাবিক সরবরাহকারী দেশের একটি ভারত। দেশটির ৩ লাখেরও বেশি মানুষ এই পেশায় নিয়োজিত। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬৮০ জন নাবিককে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে।

চলমান এই যুদ্ধে এ পর্যন্ত তিনজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। এছাড়া গত ১৮ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ভারতের পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সূত্র: আলজাজিরা

এএম

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

বাংলাদেশে নজরদারি করছে ‘র’, আইবি, এনআইএ, সিবিআইসহ ১০টি সংস্থা!

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে, শেষ পর্যন্ত গ্রেপ্তার আসির

পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ