হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ বন্ধে ইসরাইল ও হিজবুল্লাহকে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আমার দেশ অনলাইন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও হিজবুল্লাহকে যুদ্ধ বন্ধ করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার

লেবাননের রাজধানী বৈরুত সফরের শুরুতে প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া বক্তব্যে তিনি বলেন,
‘হিজবুল্লাহ ও ইসরাইলের প্রতি আমার জোরালো আহ্বান—যুদ্ধ বন্ধ করতে, একটি যুদ্ধবিরতিতে সম্মত হন।’

গুতেরেস বলেন, যুদ্ধ থামিয়ে লেবাননকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে শক্তি প্রয়োগের একমাত্র অধিকার থাকবে রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে।

তিনি আরও বলেন, ‘এখন আর সশস্ত্র গোষ্ঠীর সময় নয়। এখন শক্তিশালী রাষ্ট্রের সময়।’

উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবাননে যুদ্ধের ১১তম দিনে বেইরুত সফরে যান জাতিসংঘ মহাসচিব।

সূচি আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড