হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের আশ্বাস, ভিন্ন সুর মার্কিন নৌবাহিনীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক মার্কিন এবং অন্যান্য দেশের জাহাজগুলো প্রয়োজনে সমর্থন পাবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভিন্ন অবস্থান নিয়েছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আপাতত প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজকে সামরিক এসকর্ট দেওয়ার অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।

অতীতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সামরিক এসকর্ট দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নৌবাহিনী জানিয়েছে, এখনই সে ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে প্রশ্ন উঠেছে, বাণিজ্যিক জাহাজগুলো আদৌ এই ঝুঁকিপূর্ণ রুট দিয়ে চলাচল করতে চাইবে কি না। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য হামলা বা সংঘাতের ঝুঁকি থাকলে অনেক কোম্পানির জন্য পর্যাপ্ত দায়বদ্ধতা বীমা (লায়াবিলিটি ইন্স্যুরেন্স) পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। সাধারণত উচ্চ ঝুঁকির পরিবেশে কার্যক্রম চালাতে কোম্পানিগুলো বীমার উপরই নির্ভর করে।

অন্যদিকে জ্বালানি বাজারেও এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। আজ সকালে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারের কাছাকাছি লেনদেন হয়েছে। এই বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে পেট্রোলের দামে পড়তে শুরু করেছে, যা ভোক্তাদের উদ্বেগ বাড়াচ্ছে।

এদিকে ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টারা বলছেন, চলমান সংঘাত দ্রুত শেষ হলে নির্বাচনী বছরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগ কমাতে রিপাবলিকানদের জন্য তা সহায়ক হতে পারে।

সূত্র: আল-জাজিরা

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো