হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের রাজধানী তেহরানে যুদ্ধবিধ্বস্ত এলাকার প্রায় ৮০ শতাংশ মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য প্রকাশ করেছে।

তেহরানের ডেপুটি গভর্নর ইয়েদ কামালউদ্দিন মিরজাফারিয়ানকে উদ্ধৃত করে আইআরআইবি জানায়, তথাকথিত “তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ”-এর সময় মার্কিন-ইসরাইলি হামলায় তেহরান প্রদেশে ৬০ হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরাইল সংঘাতের পর থেকে ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধের সময় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সেতু, বন্দর, রেল নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র এবং পানি পরিশোধনাগার।

এছাড়া বহু হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পুনর্গঠনের কাজ চলছে এবং রাজধানীর বেশিরভাগ এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সূত্র: আল-জাজিরা

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ