হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪ ফিলিস্তিনি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হাসপাতালটিতে এ হামলা চালানো হয়।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হাসপাতাল চত্বরের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় আঘাত হানে ইসরাইলি বিমান। এতে চারজনের মৃত্যু হয়।

হাসপাতালটির পরিচালক জানান, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচার বিভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মঙ্গলবারের হামলায় আহত আরেক ফিলিস্তিনি পরে মারা যান।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

কঠিন চাপের মুখে নেতানিয়াহু

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান

ইসরাইলি পার্লামেন্টে হট্টগোল, নেতানিয়াহুকে ধমকালেন বেনেট

ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত ‘মার্কিন নাগরিকদের বিজয়’

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন: আইজেনকোট

পরমাণু কর্মসূচির তথ্য দিতে পুরস্কার ঘোষণার প্রতিবাদে জাতিসংঘে ইরানের চিঠি