হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নিহত বেড়ে ৭৩,২৪৬

আল-জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ২৪৬ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জন।

গতকাল বুধবার বার্তা সংস্থা ওয়াফা স্বাস্থ্যসংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে।

ওয়াফা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই ‘নামমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেও ১ হাজার ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া তাদের হামলায় আহত হয়েছে আরো ৩ হাজার ৬১৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ইসরাইল গাজায় নির্বিচার গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে ১৫-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। এরমধ্যে গতকাল এক নারী ও ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। ইসরাইল এখন গাজার পুলিশ সদস্যদের টার্গেট করছে যেন সেখানে অরাজকতা দেখা দেয়।

এএম

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে হিমালয়, পৃথিবী পরিবর্তনের বড় ইঙ্গিত

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রকৃত তাৎপর্য জানালেন সাবেক সৌদি গোয়েন্দাপ্রধান

হিমালয়ের হিমবাহ পুরো গলে যাওয়ার শঙ্কা, নতুন বিপদের ঝুঁকি বাড়ছে

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

নৈতিকতা ও সততায় জোর দিলেন সেনাপ্রধান

দেশে এই মুহূর্তে কোনো খাদ্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ