হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান–আমিরাত মতবিরোধে ব্রিকস ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা

আমার দেশ অনলাইন

ভারতে অনুষ্ঠিত ব্রিকস বৈঠকে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যকার মতপার্থক্যের কারণে চূড়ান্ত ঘোষণাপত্র জারি করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জেম গরিবাবাদীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে ইউএই-এর উপস্থিতি দুই দেশের মধ্যে “যোগাযোগগত সমস্যা” তৈরি করেছে, যা আলোচনা প্রক্রিয়াকে জটিল করেছে।

অন্যদিকে, বুধবার আমিরাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি দাবি অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলার সময় তিনি উপসাগরীয় দেশটি সফর করেছিলেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ প্রতিক্রিয়ায় বলেছেন, যারা ইসরাইলের সঙ্গে ষড়যন্ত্র করে বিভেদ সৃষ্টি করছে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি ব্রিকস দেশগুলোর প্রতি আহ্বান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের “অবৈধ আগ্রাসনের” নিন্দা জানাতে।

তিনি আরও বলেন, “আমাদের অবশ্যই শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করতে হবে এবং এর জন্য দুই দেশের মধ্যে পূর্ণ বোঝাপড়া ও শান্তিপূর্ণ সম্পর্ক প্রয়োজন।”

সূত্র: আল-জাজিরা

এমপি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

১৩ দলের বাংলাদেশ ফুটবল লিগ

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি