হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর বিশ্ব বাজারে তেলের দামে বড় প্রভাব পড়েছে। বিশেষত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের বাধা, অন্যদিকে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার পর উপসাগরের চারটি দেশের ভিন্ন ভিন্ন তেল-গ্যাস ক্ষেত্রে ইরানের পাল্টা হামলার বাজার পুরোই অস্থির হয়ে উঠেছে। খবর আলজাজিরার

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে জ্বালানির দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

তেলবাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি আল-জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যের মানদণ্ড তেল যেমন ওমান ও দুবাই ক্রুড এরই মধ্যে ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। ফলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট না হলেও ২০০ ডলার এখন আর দূরের নয়। তিনি আরও বলেন, এখন থেকে তেলের দাম কতটা বাড়বে, তা প্রায় পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকে তার ওপর।

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক