হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ওই স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা বাগদাদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান, যা এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

সূত্র: আলজাজিরার

চেয়ার বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে