হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রতিরোধের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

আল-জাজিরা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের ‘দৃঢ়তা ও প্রতিরোধের’ প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের এই অবস্থানের প্রশংসা করেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখে ইরান যে দৃঢ়তা ও প্রতিরোধ দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি জানান, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিষয়টি মালয়েশিয়া স্পষ্টভাবে নিন্দা জানিয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, ওই হামলার নিন্দা জানানো দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ছিল অল্প কয়েকটি দেশের একটি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মধ্য দিয়ে ইরানের প্রতি দেশটির অবস্থানও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের বিষয়ে মালয়েশিয়ার সমালোচনামূলক অবস্থানও প্রকাশ পেয়েছে।

এএম

সাংবাদিককে গালাগাল করে ফের বিতর্কে সেই বহিষ্কৃত মহিলা দল নেত্রী নাইলা

উপসচিবের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

ইউরোপের আকাশপথে নতুন শক্তি ইস্তাম্বুল বিমানবন্দর

আবার নতুন পরিচয়ে আসছে এয়ারটেল

হবিগঞ্জে রেড ক্রিসেন্টের এ্যাডহক কমিটি গঠন

৬ মাসে সরকারের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরাইল খুবই দুর্বল

বিশেষায়িত হাসপাতালে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম