হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় নেতানিয়াহুর ‘অবৈধ’ সফর, তীব্র নিন্দা সৌদির

আল-জাজিরা

৯ সেপ্টেম্বর সিরিয়ার ইসরাইল-অধিকৃত মাউন্ট হারমোন এলাকায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ার দখল করা এলাকায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

বুধবার নেতানিয়াহুর ওই সফরকে ‘অবৈধ প্রবেশ’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার ইসরাইল দখল করা এলাকায় নেতানিয়াহুর সফর দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’। এটি আন্তর্জাতিক আইনেরও ‘নির্লজ্জ লঙ্ঘন’।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের লঙ্ঘন ও আগ্রাসন বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার কথা বলেছে মন্ত্রণালয়।

বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে সিরিয়ার ইসরাইল দখল করা মাউন্ট হারমনে যান নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, মাউন্ট হারমন থেকে ইয়ারমুক নদীর দিকে বিস্তৃত এলাকায় ইসরাইল নজিরবিহীন ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

নেতানিয়াহুর এই সফরকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও অবৈধ বলে আখ্যা দিয়েছে। সফরটি সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে তারা।

এএম

বাংলাদেশ-চীন সম্পর্ক: বহুমাত্রিক সম্ভাবনা

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

জামায়াত আগেভাগেই মাঠে, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায়

আটক ৬৩ বিদেশি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সদস্য

সামাজিক যোগাযোগমাধ্যম: স্বাধীনতা নাকি দায়িত্ব

হুথিদের ওপর হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, গোয়েন্দা সহায়তা পাবে সৌদি

ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলে উদ্ধার

১ম পর্ব: বিদ্রোহী প্রার্থী ঠেকানোই হবে বিএনপির আসল পরীক্ষা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল