হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যাকার যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে এক সপ্তাহে কমপক্ষে ৮৩ শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। খবর আলজাজিরার

সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে লেবানন জুড়ে প্রতিদিন গড়ে ১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে, যার মধ্যে প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।’

বিবৃতি আরো বলা হয়েছে, ‘গত ২৮ মাসে, লেবাননে ৩২৯ জন শিশু নিহত এবং ১,৬৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে," এতে আরও বলা হয়েছে।

ইউনিসেফ বলেছে, এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং এটি শিশুদের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবের স্পষ্ট প্রমাণ। দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির কারণে প্রায় সাত লাখ মানুষ—যাদের মধ্যে প্রায় দুই লাখ শিশু রয়েছে—নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর সঙ্গে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত হওয়া আরও হাজারো মানুষ যুক্ত হয়েছে।

সংস্থাটি সব পক্ষকে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামো—বিশেষ করে স্কুল ও আশ্রয়কেন্দ্র—সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার তাগিদ দিয়েছে।

বিবৃতিতে ইউনিসেফ আরও বলেছে, পরিস্থিতি দ্রুত শান্ত করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে শিশুদের আরও ক্ষতি হওয়া থেকে রক্ষা করা যায়।

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী