হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল

জাতিসংঘের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপে কয়েকটি শিশু। ছবি : এএফপি

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরাইলের দুই বছরের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯০ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানায় সংস্থাটি।

ইউএনআরডব্লিউএ’র পোস্টে বলা হয়, গাজার অক্ষত স্কুলগুলো আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। শিশুরা এখন শিক্ষার জন্য সম্পূর্ণভাবে অস্থায়ী শ্রেণিকক্ষ বা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল।

এতে আরো জানানো হয়, সংস্থাটি বিপর্যয়ের মধ্যে থাকা গাজার শিশুদের শিক্ষা সহায়তার জন্য কাজ করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর দীর্ঘ অবরোধ ভাঙতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরাইলে অভিযান চালায়। এর জেরে ভূমধ্যসাগর সংলগ্ন ক্ষুদ্র এ ভূখণ্ড লক্ষ্য করে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। দুই বছরের বেশি আগ্রাসনে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ৭২ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

সুন্দরবন থেকে পাচারের সময় কাঠসহ নৌকা জব্দ

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে লাগবে অন্তত ৭ বছর

রাজবাড়ীতে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত