হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে আগুন ধরে গেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউকেএমটিও বলেছে, ট্যাংকারটিতে লাগা আগুন পরে নিভিয়ে ফেলা হয়েছে। জাহাজটির সব ক্রু নিরাপদে আছেন এবং তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।
ঘটনায় এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাবের খবর পাওয়া যায়নি।
তবে ট্যাংকারটিতে আঘাত করা বস্তুটি কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউকেএমটিওও ঘটনাটিকে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত হিসেবে উল্লেখ করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। এই সমুদ্রপথে চলাচলকারী একটি ট্যাংকারে আগুন লাগার ঘটনায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এএম