হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কৃতজ্ঞতা প্রকাশ করায় ইরানকে ধন্যবাদ জানাল আজারবাইজান

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে (বামে) ধন্যবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ (ডানে)। ছবি: সংগৃহীত।

যুদ্ধের সময় ইরানকে সহায়তা করার জন্য আজারবাইজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলিয়েভ পেজেশকিয়ানের ‘সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক কথার’ জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আজারবাইজান ও ইরানের জনগণ সবসময় সংকট ও কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে।”

আলিয়েভ আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহের মধ্যেও আজারবাইজান আবারও প্রমাণ করেছে যে তারা তাদের ‘ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের’ পাশে রয়েছে।

এর আগে ইরানকে আজারবাইজানের সহায়তার বিষয়ে মন্তব্য করেন পেজেশকিয়ান। বিশেষ করে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার পথসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বাকুর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

আজারবাইজানের গণমাধ্যমের বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, “আজারবাইজান ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে, যার মধ্যে রুটসংক্রান্ত বিষয়ও রয়েছে। তারা আমাদের সঙ্গে ছিল এবং প্রয়োজনীয় সবকিছুতে সহায়তা করেছে।”

এমএমআর

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি