হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

আল-জাজিরা

ছবি : রয়টার্স

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক যোদ্ধা এবং অন্য এক ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননের আলি আল-তাহের পর্বতশিলার একটি ভূগর্ভস্থ টানেলের কাছে এই হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনী এই এলাকাটিকে নিজেদের ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহত হিজবুল্লাহ যোদ্ধা সেখানে অবস্থানরত তাদের সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন। পরে একটি সুনির্দিষ্ট বিমান হামলার মাধ্যমে তাকে নির্মূল করা হয়।

সামরিক বাহিনী আরো জানিয়েছে, একই নিরাপত্তা অঞ্চলে পৃথক আরেকটি বিমান হামলা চালানো হয়েছে। সেখানে একটি গাড়িতে থাকা এক ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইলি সৈন্যদের জন্য হুমকি তৈরি করায় তাকেও হত্যা করা হয়েছে বলে সামরিক বাহিনী দাবি করেছে।

ইসরাইলি সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, হিজবুল্লাহর সদস্যদের তারা কোনোভাবেই ভূগর্ভস্থ অবকাঠামো থেকে বেরিয়ে আসতে দেবে না। একই সাথে ওই এলাকায় তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে।

এএম

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল

বিপুল প্রতিরক্ষা ব্যয় সত্ত্বেও কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা হুথি ও সৌদির

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আরো চার দিন বন্ধ থাকবে সৌদি আরবের দুই বিমানবন্দর

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনে সতর্ক ট্রাম্প

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে ভবন, বৃষ্টিতে ডুবছে তাঁবু

সৌদির ভিশন ২০৩০ নিয়ে বাড়ছে উদ্বেগ, ওমরাহযাত্রী হতাহতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রকে সর্তক করলেন হুথিরা, বললেন ‘কঠোর জবাবের’ অপেক্ষায় থাকতে