হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৫টি ইরানি হামলা: এএফপি বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা বা সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যদের লক্ষ্য করে অন্তত ২৫টি ইরানি হামলা হয়েছে। এএফপির এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ ১৫০০ জিএমটি পর্যন্ত সময়ের মধ্যে এসব হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে চারটি হামলার লক্ষ্য ছিল সৌদি আরব, কুয়েত ও ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেট।

অন্য ২১টি হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে মার্কিন সেনা অবস্থানরত ১৩টি ভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

এসবের মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং ইরাকের ইরবিল বিমানবন্দর রয়েছে। ইরবিল বিমানবন্দরে একটি মার্কিন ঘাঁটি রয়েছে। এ দুই স্থাপনায় অন্তত চারবার করে হামলা হয়েছে।

কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেসেও অন্তত দুবার করে হামলা চালানো হয়েছে।

এই হিসাবের মধ্যে এমন সাতটি হামলা ধরা হয়নি, যেগুলো ইরান যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলোর পরিচালিত রাডার বা মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে চালিয়েছে বা দাবি করেছে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্র সম্পর্কিত সামরিক স্থাপনায় চালানো ১২টি হামলায় ক্ষয়ক্ষতির প্রমাণ নিশ্চিত করতে পেরেছে এএফপি। এসব ছবির সর্বশেষটি ৫ মার্চের। এরপর যুক্তরাষ্ট্রের উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো মিত্র দেশগুলোর নিরাপত্তার স্বার্থে এসব ছবির প্রাপ্যতায় সীমাবদ্ধতা আরোপ করে।

এদিকে সংঘাত শুরুর পর থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছে। এর অর্ধেকেরও বেশি হামলা চালিয়েছে তেহরান।

এএফপি হিসাব অনুযায়ী, সাতটি ভিন্ন উপসাগরীয় দেশে তেল ও গ্যাসক্ষেত্র বা সংশ্লিষ্ট স্থাপনায় ইরান ১৬টি হামলা চালিয়েছে।

লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলও রয়েছে। সেখানে বিশ্বের অন্যতম বৃহৎ রুওয়াইস তেল শোধনাগার অবস্থিত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার সেটি বন্ধ রাখা হয়।

এসআর

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোস্ত ব্যবসায়ী চক্রের সন্ধান, আটক ২

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

সরকারের ১৮০ দিনে ১৩ খাতের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক