হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান আসিয়ানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ান-এর পররাষ্ট্রমন্ত্রী ও অর্থনৈতিক মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার। তারা বলেছেন, যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়া এবং বাণিজ্য ব্যাহত হওয়ার প্রভাব ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

আসিয়ানের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এই অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা এবং পর্যটনের মতো ঝুঁকিপূর্ণ খাত সুরক্ষায় পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

মন্ত্রীদের পক্ষ থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা খোলা রাখার আহ্বান জানানো হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতি কমাতে আঞ্চলিক ব্যবস্থাগুলো সক্রিয় করার কথাও বলা হয়েছে।

অর্থনৈতিক মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, বিশ্বের তেল ও এলএনজি সরবরাহ রুটের ওপর নির্ভরশীল হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া আরও বড় ধাক্কার ঝুঁকিতে রয়েছে। তাই সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা জোরদার করা, নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি বলে তারা উল্লেখ করেন।

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা