হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন হামলা জোরদার, বাড়ছে উত্তেজনা

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবারের হামলার তুলনায় সর্বশেষ অভিযান আরও বড় পরিসরে পরিচালিত হচ্ছে, যা পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) ইরান লঙ্ঘন করেছে।

জেডি ভ্যান্স বলেন, চুক্তির শর্ত ছিল—যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করবে এবং ইরান জাহাজে হামলা বন্ধ করবে। তার দাবি, ইরান প্রায় এক সপ্তাহ ওই সমঝোতা মেনে চললেও পরে আবার হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে চুক্তির শর্ত মেনে চলতে হবে, অন্যথায় হামলা অব্যাহত থাকবে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, চলমান সামরিক অভিযান মঙ্গলবারের হামলার তুলনায় আরও ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে তা বর্তমানে অত্যন্ত সীমিত এবং কার্যত স্থগিত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার ইঙ্গিত দিলেও তিনি নিজে সরাসরি আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। এ দায়িত্ব তিনি তার দূতদের এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওপর ছেড়ে দিয়েছেন।

একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধের যেকোনো চেষ্টা সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়বে।

যুক্তরাষ্ট্রের দাবি, সর্বশেষ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উপকূলীয় রাডার, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখা যায়।

তবে এসব দাবি সম্পর্কে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এসআর

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

তুরস্কের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রি, কড়া আপত্তি নেতানিয়াহুর

ইরানে মার্কিন হামলা জোরদার, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ

‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দিই না, পদক্ষেপের মাধ্যমে দিই’

‘একজন মার্কিন সেনাও জীবিত ফিরবে না’

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে: ইরান

গাজায় ২৪ ঘণ্টায় আরো ৮ ফিলিস্তিনি নিহত

হরমুজে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক, সংযমের আহ্বান আইএমও প্রধানের