হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ইসরাইলে দেশত্যাগের হিড়িক

আল জাজিরার প্রতিবেদন

আমার দেশ অনলাইন

আল জাজিরা

ইসরাইলে আগামী নির্বাচনের আগে দেশত্যাগের প্রবণতা দ্রুত বাড়ছে। সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, গত কয়েক বছরে দেশ ছেড়ে যাওয়া ইসরাইলিদের মধ্যে উচ্চশিক্ষিত, তরুণ ও তুলনামূলকভাবে বেশি আয়ের মানুষের সংখ্যা বেশি।

ইসরাইলি কর কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা যায়, ২০২৩ ও ২০২৪ সালে দেশত্যাগ আগের বছরগুলোর তুলনায় বেড়েছে এবং দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের বড় অংশ উচ্চ আয়কর শ্রেণির। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার ইসরাইলি দেশ ছেড়েছেন। এর মধ্যে ২০২৩ সালে ৮৬ হাজার ৫০০, ২০২৪ সালে প্রায় ৯১ হাজার ৫০০ এবং ২০২৫ সালেও প্রায় একই সংখ্যক মানুষ দেশ ছাড়েন।

বিশ্লেষকদের মতে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ডানপন্থি নীতি, বিচার বিভাগের স্বাধীনতা কমানোর উদ্যোগ, রাজনৈতিক মেরুকরণ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে শিক্ষিত ও উদারপন্থি ইসরাইলিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ২০২৩ সালে বিচারব্যবস্থা সংস্কারের সরকারি উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভও হয়েছিল।

জনসংখ্যাবিদ সার্জিও ডেলা পারগোলা বলেন, অতীতে অর্থনৈতিক সংকটের সময় ইসরাইল থেকে সাময়িকভাবে বেশি মানুষ চলে গেলেও এবার দীর্ঘমেয়াদি নিরাপত্তাহীনতা এবং দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে উদ্বেগই প্রধান কারণ বলে মনে হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তরুণ ও উচ্চশিক্ষিত নাগরিকদের এই বহির্গমন ইসরাইলের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষ জনশক্তি কমে গেলে দেশের উদ্ভাবননির্ভর অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে গবেষক লিলাখ লেভ আরির মতে, পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।

বিরোধী রাজনীতিক গিলাদ কারিভ এই প্রবণতাকে ইসরাইলের জন্য একটি ‘সুনামি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

বিশ্লেষক শির হেভার অবশ্য মনে করেন, আলোচনায় শুধু ডাক্তার বা প্রযুক্তি খাতের উচ্চ আয়কারী পেশাজীবীদের দেশত্যাগের দিকে নজর দেওয়া হচ্ছে। নার্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মীরাও চলে গেলে তার প্রভাব আরো ব্যাপক হতে পারে। তার মতে, ক্রমবর্ধমান দেশত্যাগ ইসরাইলের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।

আরএ

নেতানিয়াহুকে চরমপন্থি বললেন ইসরাইলের বিরোধী দলীয় নেতা

সারাদেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

৯ শ্রমিকের মৃত্যুর পর বিএসবিআরএর পুরো কমিটি আত্মগোপনে

তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

রোহিঙ্গাদের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে: সেনাপ্রধান

হরমুজে যুক্তরাষ্ট্রের গোপন রুট, প্রতি রাতে বের হচ্ছে ১ কোটি ব্যারেল তেল

তিন দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ সদস্যদের ৯ নির্দেশনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরি করতে এসে কারাগারে যুবক