হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমের রামেশ বলে শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তাকে দক্ষিণ-পূর্ব ইরানে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয় এবং পরে সশস্ত্র বিদ্রোহসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগের মধ্যে বোমা হামলা ও সামরিক বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলায় জড়িত থাকার বিষয়ও রয়েছে।

ইরান জানায়, তিনি সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদলের সদস্য ছিলেন, যা ইরানের দরিদ্রতম অঞ্চল সিস্তান-বেলুচিস্তানে সক্রিয়।

এই অঞ্চল সিস্তান-বেলুচিস্তান হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

এসআর

আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছে ইরানের ভবিষ্যৎ প্রজন্ম

ইরানে সরকার উৎখাতের অঙ্গীকার নেতানিয়াহুর, সফল হতে পারবে কি

সৌদি যুবরাজের সামনে কী চ্যালেঞ্জ, কী সম্ভাবনা

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির

ইয়েমেন যুদ্ধে কার লাভ, কার ক্ষতি

লেবাননের একাধিক শহরে ইসরাইলের গোলাবর্ষণ

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু

ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছি, আবারো চালাব: ট্রাম্প

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল