হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের প্রতি মিশরের সংহতি, ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি

আমার দেশ অনলাইন

লেবাননের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বৈরুতের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে মিশর। সেই সঙ্গে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে এক ফোনালাপে মিশরের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, লেবাননের সার্বভৌমত্বের ওপর যেকোনো ধরনের আঘাত আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি অনতিবিলম্বে লেবাননের সমস্ত অঞ্চল থেকে ইসরাইলি সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করেন।

লেবাননের রাষ্ট্রীয় বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে আবদেলাতি বলেন, ‘মিশর লেবাননের সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানায়।’ তিনি আরও উল্লেখ করেন, হিজবুল্লাহসহ অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী নয়, বরং দেশের আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার একক অধিকার কেবল লেবানন রাষ্ট্রের এবং তাদের সেনাবাহিনীরই থাকা উচিত।

সূত্র: আলজাজিরা

এসআর

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক