হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব সাগরে মার্কিন রণতরীর দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর দিকে উড়ে যাওয়া একটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে মার্কিন বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের শাহেদ-১৩৯ মডেলের একটি ড্রোন রণতরীর দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি ভূপাতিত হয়।

ইরান উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। একই সঙ্গে এ সপ্তাহের শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে ড্রোন ভূপাতিতের ঘটনা অঞ্চলটিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এসআর

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা