হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাপানের জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেবে ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে জানিয়েছেন, জাপানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম করতে ইরান সহায়তা করতে প্রস্তুত।

প্রতিবেদন অনুযায়ী, তিনি জানান জাপানের পক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সাময়িকভাবে অবরোধ শিথিল করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

জাপানের এক সরকারি কর্মকর্তা কিয়োদোকে বলেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা অবরোধ শিথিল করার সবচেয়ে কার্যকর উপায়। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে উসকে না দেওয়ার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি জাপানি জাহাজগুলোকে ওই জলপথে চলাচলের অনুমতি দেওয়া হলেও তা চলমান জ্বালানিসংকট সমাধান করবে না বলেও তিনি উল্লেখ করেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, আরাগচির এই বক্তব্যের পেছনের প্রকৃত উদ্দেশ্য সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা উচিত।

সূত্র: বিবিসি নিউজ

এসআর

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা